বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

অবক্ষয়

শাহাদাত হোসেন।।

গোয়ালঘরের কোণের কাচমিঠে গাছের আমগুলো এখন আর আগের মতো মিঠে হচ্ছে না,

ঘাটপারের লিচুগাছের লিচু গুলো ইদানিং ছোট হতে আরও ছোট হয়ে ফলছে।

পাশের বাড়ির গনি চাচা বলছে, -এ নাকী আবহাওয়ার দোষ।

একটা সময় ছিল যে রাজনৈতিক নেতা সাদা মনে চুলোর পিঠে বসে পিঠা খেতে কুন্ঠাবোধ করতো না,

সেখানে হাইব্রিড নেতারা জনগন হতে আজ অনেক দূরে,
ঘন্টার পর ঘন্টা বসে থেকেও দেখা পাওয়া ভার ।

যে শংকর বাবু বিনেপয়সায় ছাত্র পড়াতো, আজকের শিক্ষকরা নাকী টাকা ছাড়া কথাই বলেনা।

দক্ষিণ পাড়ার খিজির মুনশী ধানচাল আর সরিষার বিনিময়ে আরবি পড়াতো,
মডার্ণ হুজুররা এখন টাকা ছাড়া ধর্মের কাহিনীও শুনায় না।

হিন্দু পাড়ার নগেন ডাক্তার রোগীর ডাক পেলেই দুরন্ত বালকের মতো সাইকেল নিয়ে ছুটতো, আজকাল রোগী মারা গেলেও টাকা ছাড়া চিকিৎসা মিলেনা।

বুদ্ধিজীবী খ্যাত সুধীজন যখন টাকায় বিক্রি হয়ে অসত্য আর অনিয়মের বিরুদ্ধে কথা না বলে -চুপ হয়ে বসে থাকে।

তখন সর্বজন শ্রদ্ধেয় অশীতিপর জলিল স্যারকে জানতে চাইলে, -তিনি বলেন ঐ যে গনি মিয়া বলেছিল, আবহাওয়ার দোষ,

আর এগুলো হলো -সময়ের দোষ।

সামাজিক অবক্ষয়, -সত্যের বিরুদ্ধে মিথ্যের জয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD