বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
অন্তর্লীণ সত্যটুকু

অন্তর্লীণ সত্যটুকু

শামীমা সুমি।।

আজ চাঁদটা জানালায় উঁকি দিয়ে দেখছে আমায়
স্মৃতির প্রহেলিকায় কতোটা আদ্র আমার দুচোখ,
আমি যখন কেঁদে আকুল তুমি হয়তো রবীন্দ্র বন্দনায় মগ্ন
তুমি ভাবছো রবীন্দ্রনাথ তোমার শুদ্ধ করে দিচ্ছে।

আমি যখন তোমার তুলে দেয়া প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড
তুমি তখন দিব্যি আরাম আয়েশ করে গা ঝাড়া দিচ্ছো,
জানি অনুশোচনা তোমায় ছোঁয় না অনুতাপ শতক্রোশ দূরে,
তুমি ভালো করে জানো সামণে এগিয়ে গেলে পেছনে দেখতে নেই।

একদা প্রেম পেতে হাজার কথার জাল বুনেছিলে তুমি
জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড় করিয়ে সম্মতি নিয়েছিলে,
বুককাঁপে না একটিবার আদ্র হয় না ওই নিষ্ঠুর চোখের পাঁপড়ি
বুকের গভীরে ব্যথারা দোল খায় না জানান দিতে পুরনোদিন।

হৃদয়ের দেরাজ ছুঁয়ে একদিন চাঁদ হয়েছিলে মনের আকাশে
বুভুক্ষুর মতো আমার সমস্ত রূপ রস চেটেপুটে নিলে,
অন্তবিহীন বেদনার জালে বেঁধে ঠেলে দিলে চোরাবালিতে
সমস্তকে কে পেরেছে সম্যক আত্মস্থ করতে জগতের বুকে।

যে ব্যথার পাহাড় বুকে হেটে চলেছি নিরন্তর চুপিচুপি
কোনদিন জানোনি তার গভীরের অন্তর্লীণ সত্যটুকুকে
অভিমান কখনো ছোঁয়া যায় না গেলে বুঝতে ক্ষরণ কতোটা
প্রতিটা শিরায় শিরায় বইছে তোমার দেয়া সমস্ত প্রতিদান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD