বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মহানন্দের মহাবেদনার কাছে

মহানন্দের মহাবেদনার কাছে

নাজমা বেগম নাজু।।

যেন কত কাল
কত মহাকাল মহাকাল
ধরে প্রহর গুনেছি
বুকটা ভরাব বৃষ্টি বেলার গানে,
যেন—
পেরিয়ে এসেছি লক্ষ যুগের
রুক্ষ মরুর পথ।
অবশেষে অশেষ আমার
মেঘসম্ভারের মেঘলা মায়ার পদতলে এসে
অবনত এই জীবন দহন, দহিত যাতনা,
মেঘভেজা এই বুনো বরষায়
ষতনে আমাকে রাখি
ভিজে ওঠে বছর বছরের
মরা গাছ — বোবা ডালপালা
অধীর ফসলী মাঠ,
বাক্যে বুননে বংপিয়াসী শত
কবিতার প্রচ্ছদ,
এই বরষার জলধোয়া মাঠে
অবনত হই জীবন জমানো বিনম্র অনুরাগে
বুকের অতলে মগ্ন মেঘের অথৈ নিনাদে
মহানন্দের মহাবেদনার কাছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD