বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জীবন একটি গ্রেট মিরাকল

জীবন একটি গ্রেট মিরাকল

আফিয়া রুবি।।

আমি শতকোটি ভ্রুণের মাঝখান থেকে
সম্প্রসারিত হয়ে মায়ের গর্ভে অবস্থান নিই
আকার ধারণ করি মানুষ হিসেবে
আমি না হয়ে হয়তো হতো অন্য কোন ভ্রুণের উদ্গম
আমি হতেও পারতাম নির্বোধ কোন প্রাণীর গর্ভাশয়ে অন্য কোন প্রাণের অস্তিত্ব
মিরাকল। গ্রেট মিরাকল

সেদিন থেকেই জীবন একটি ফাইট
আমি তার ফাইটার
জীবন শুধুই মৌলিক লক্ষ্যবস্তু নয়
একে বহন করে শেষ অবধি নিয়ে চলা
কিছু সহজ অধ্যায় নয়

অ্যাস্ট্রোফিজিক্স এর ভাষায়-
বাম হাতের অনু-পরমাণু তৈরি
কোন এক নক্ষত্র বাস্ট করে তার কেন্দ্র থেকে
ডান হাতের অনু-পরমাণু আরো কোন কেন্দ্র থেকে হয়তো অন্য কোন গ্যালাক্সি থেকে

জীবন- একটি পূর্ণাঙ্গ পাঠ। একটি উপলব্ধি!
জানার বোঝার এবং নিয়ন্ত্রণ সাপেক্ষ
আমি জীবনকে পড়তে লাগলাম
পড়ছি, পড়ছি আজো পড়ছি——
আমার এ সুন্দর জীবনের কার্যভার
আমাকে দিয়েছেন স্বয়ং সৃষ্টির মহাদেব
আমি তাই মানুষ হয়ে জন্ম নিই

আমি এক মহান দম্পতির
বৈধ মহামিলনের অসামান্য সৃষ্টি
সৃষ্টির সেরা এক সামগ্রিক সত্তা “মানুষ”।।
————–+————

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD