বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ

বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ

মৌসিমী ফারুক।।

আমার ভারত পত্রিকার উদ্যোগে বঙ্গ সাহিত্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয় ১৬ সেপ্টেম্বর নলিনী গুহ সভাঘরে।
এই প্রথম কাজী নজরুল ইসলাম-এর নামে বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার প্রদান করা হয় উদার আকাশ পত্রিকার সম্পাদক ও কবি ফারুক আহমেদকে।
পুরস্কারটি তুলে দেন প্রাক্তন উপাচার্য ও ভাষাবিদ পবিত্র সরকার। এদিন মূল্যবান বক্তব্য রাখেন পবিত্র সরকার ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।
উপস্থিত ছিলেন বঙ্গীয় সঙ্গীত পরিষদের কর্ণধার শক্তিপদ গঙ্গোপাধ্যায়, বাঙালি বিশ্ব কোষের মুখ্য ব্যবস্থাপক শিশু সাহিত্যিক আব্দুল করিম, ড. দীপ্তি মুখার্জী, ড. আকবর আলী, ড. তাপসী ভট্টাচার্য, ড. মঞ্জুশ্রী সরকার বসু, ডা: সিরাজুল ইসলাম ঢালী, ড. রুহুল আমিন, ড. প্রবীর, কুমার প্রামাণিক, ড. আবু তাহির, ড. মানোয়ার হোসেন, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, অরবিন্দ সরকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারসহ বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্তরের প্রায় পাঁচশো কবি, সাহিত্যিক, শিক্ষক, সাহিত্য সংগঠক, সমাজকর্মীও বিভিন্ন স্তরে সমাজসেবীগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD