বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

পোড়া ধূপের গন্ধ

মোঃহুমায়ূন কবীর(অর্ণব আশিক)

চাবিটা হারিয়ে গেছে
অবিশ্বাসের গন্ধ চোখের ধূসরতায় স্থির
ভালোবাসায় মিশে আছে কিছু অসহায়তা
অসহ্য বিস্তীর্ন হাহাকার ‘মেলে দেয় ডানা’
অদ্ভুত দোটানায় ঝুলন্ত
আমার হৃদয়।

চাবিটা হারিয়ে গেছে, স্মৃতিটুকু ক্ষীণ তৃতীয়ার চাঁদ
বুকের ভেতর লাফ দেয় ঘুমন্ত বেড়াল
গেরস্থালী চেপে সুস্পন্দন হাহাকার করে
গোলাপ কুড়ি যেন নড়ে একফোঁটা আকাশ বুকে রেখে
জানালার পর্দা ভিজে জোছনায়
চাঁদের তর্জমাটুকু নিয়ে হৃদয় ভাঙে হাহাকারে।

কিছু নৈঃশব্দ্য কিছু নির্জনতা
অকুল পাথার
ঝিঁঝিঁ ডাকে হারানো চাবির থোকায়
রামধনু রঙ টুকরো টুকরো
পোড়া ধূপের গন্ধ সন্ধ্যের বাতাসে
অদম্য আগ্রহের ইচ্ছে বাড়ায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD