শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কেনো চলে গেলে মিরা

কেনো চলে গেলে মিরা

নাফিসা খান

আজও তুমি জড়িয়ে আছো স্মৃতির আনাচে-কানাচে,
আমার বারান্দা থেকে বেডরুম, এখনও তোমার মৃদু গন্ধ ঘূরে বেড়ায়।
অফিস থেকে বাড়ি ফিরে মনে হয় এই বুঝি তুমি বিরক্ত হয়ে বলবে, “জুতোটা বাইরে খুলতে পারো না? পুরো বারান্দাটা নোংরা করলে তো?”
আঁধার হলে সাঁঝ আকাশের আয়নায় ভেসে ওঠে, “রবি আমার রাতের আকাশ দেখতে ভীষণ ভালো লাগে”!
সময় পেলেই আমার দক্ষিণ ব্যালকনি তোমার স্মৃতির সুরে সুর মেলায় রবি ঠাকুরের, “যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে……” গানটিতে,গানটা তোমার খুব পছন্দের ছিল,
আমিও মাঝে মাঝে উত্তম কুমারের মতো তোমার সঙ্গ দিতাম।

অজানাই থেকে গেল, কেনো চলে গেলে মিরা?
আগুন্তুকের কালো ছায়ার স্পর্শে বিদায় নিলে?
নাকি আমার এই আধখানা কুঠির তোমার স্বাধ পূরণে ব্যর্থ ছিল?
কোথায় ব্যধধান ছিল, কাঁটাতারের বেড়া ফ্যালফ্যাল
চাওনিতে উত্তরের প্রত্যাশায় দিন কাটে!
ফাইনাল হেয়ারিংয়ের দিন অনেকবার মনে হয়েছে, একবার শেষ অনুরোধ তো করা যাক, অন্তিমবার তোমার হাত ধরে বলতে চেয়েছি,”মিরা বাড়ি চলো”।

দু’এক পা বাড়াতেই, লক্ষ্য করলাম তোমার চারপাশটা অনেক বদলে গিয়েছে,
নিজেকে খোঁজার ব্যাগ্রতায় পেলাম উপেক্ষা আর অবহেলা!
এখনও মনের সিন্দুকে রাখা স্মৃতিগুলো, মাঝে মাঝে ছেলেমানুষি করে, ছুটে যেতে চায় তোমার কাছে!
কিন্তু, কলমের কালি যে আমার অধিকারের দলিল হাইজ্যাক করেছে,
এ কথা মাথায় রেখে, ঝাপটায় খুলে যাওয়া খিড়কি বরাংবার বন্ধ করার জন্য হাজিরা দেয় এই ফরিয়াদি ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD