বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্বভারতীতে আজ প্রধান বক্তা আচার্য নরেন্দ্র মোদি

ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্বভারতীতে আজ প্রধান বক্তা আচার্য নরেন্দ্র মোদি

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

আজ, ২৪ ডিসেম্বর বেলা ১১ টায় বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই অনুষ্ঠানে আচার্য বক্তব্য রাখবেন। এই ভার্চুয়াল সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও।

এর আগে প্রধানমন্ত্রীকে বিশ্বভারতী পেয়েছিল ২০১৮ সালের সমাবর্তনে। তাঁর সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, বিশ্বভারতীকে শতবর্ষের অনুষ্ঠান সারতে হচ্ছে আড়ম্বর ছাড়াই।

প্রসঙ্গত গত সপ্তাহেই বোলপুরে পা রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘুরে দেখেন শান্তিনিকেতন চৌহদ্দি। তাঁর সঙ্গে কথা হয়েছিল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। রাজনৈতিক মহল বলছে, ভোট যত এগোচ্ছে, রবীন্দ্রনাথের দিকেই ততই ঝুঁকছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, এ বছর করোনার কারণেই বন্ধ রাখা হয়েছে পৌষমেলা। তবে রীতি মেনে পালিত হচ্ছে পৌষ উৎসব। ১২৬ তম পৌষ উৎসব উপলক্ষ্যে বিশ্বভরতী আজ ৮ পৌষ সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করেছেয সকাল ছটায় সানাই সহযোগে সূচনা হয়েছে উৎসবের। ১০ টা থেকে শুরু প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান। দুপুরে গ্রন্থাগারে রয়েছে দেবেন্দ্রনাথ স্মারক বক্তৃতা। শুক্রবার উপাসনাগৃহে পালিত হবে খ্রিস্ট উৎসব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD