শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
উডল্যান্ডসের থেকে দেওয়া শেষ বুলেটিনে জানান হয়েছে, মহারাজ ভাল আছেন

উডল্যান্ডসের থেকে দেওয়া শেষ বুলেটিনে জানান হয়েছে, মহারাজ ভাল আছেন

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

চিকেন স্টু-টোস্ট দিয়ে ডিনারের পর রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের সঙ্গে রাতে হাসপাতালেই ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা। তবে স্বস্তির খবর, BCCI প্রেসিডেন্টের করোনা রিপোর্ট নেগেটিভ।

উডল্যান্ডসের থেকে দেওয়া শেষ বুলেটিনে জানান হয়েছে, মহারাজ ভাল আছেন। বিপন্মুক্ত তিনি। চিকিৎসক সরজ মণ্ডল, সৌতিক পণ্ডা এবং চিকিৎসক সপ্তর্ষি বসু-সহ বিশেষজ্ঞ বোর্ডের তত্বাবধানে রয়েছেন। শনিবার দুপুরে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে একটি ধমনীতে স্টেন্ট বসানোর পরে তাঁর অবস্থা স্থিতিশীল। সৌরভের পরিবারের তরফে জানান হয়েছে, এ দিন দুপুরে জিম করার সময় বুকে-হাতে ব্যথা শুরু হয় তাঁর। ব্ল্যাকআউট হয়ে যান। এরপরই কোনও সময় নষ্ট না করে উডল্যান্ডসে ভর্তি করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷

এ দিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রেডেল অ্যাপ্রোচে লোকাল অ্যানাস্থেশিয়া করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয়। আপাতত তিনি স্থিতিশীল। কথা বলছেন সকলের সঙ্গে, খেতে পারছেন। পুরো সংঞ্জা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD