শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার কর্মকর্তা কামরুল ইসলাম হিমু।
হিমুর পরিবারের সদস্য মাইনুল হক লিপু জানান, হিমুর বাবা মুজাম্মেল খন্দকার সেটেলমেন্ট অফিসে চাকুরী করতেন। ব্যাংক থেকে বাবার পেনশনের টাকা উত্তোলন করে সে নিজের মোটর সাইকেল চালিয়ে রাজাপুরে মায়ের কাছে যাচ্ছিলো। ছত্রকান্দা নামক স্থানে আসলে পেছন থেকে পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রান হারায় হিমু। স্থানীয় কামাল সিকদার বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে লোকজন এসে রাস্তায় লাশ পরে থাকতে দেখে। দুর্ঘটনা কিভাবে হয়েছে তা কেউ দেখেনি। তবে একটি ট্রাক ঐ সময় ছত্রকান্দা থেকে রাজাপুরের দিকে গেছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন,‘ পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটির সন্ধানে পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাটের উদ্দেশ্যে রওনা করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD