শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

ঋণ

নৃপেন চক্রবর্তী

শরীরের রক্ত কণিকায় ও কোষে
আমাদের সকলেরই বেড়ে ওঠার গল্প থাকে।
যেমন মেঘের শরীরে থাকে নদীদের কথা,
নদীদের ভ্রমণ বৃত্তান্ত।
দৃশ্যমান বৃক্ষেরা প্রতিদিন মেখে নেয়
সূর্যের রঙ।
খোঁজ নিলে সেখানেও পাওয়া যেতে পারে
সাতরঙা রঙেদের জীবন কাহিনি।

উৎসমুখ ছেড়ে প্রবাসে যে আছে বহুদিন
তারও থাকে কিছু কিছু ঋণ
নামহীন কোনও এক ধাত্রীর
রক্তনীল আঙুলের শিরায় শিরায়!

সেইসব গল্পের কথা মোছে না কখনো।

আসলে সবাই ঋণী শিকড়ে বাকড়ে,
অনন্ত মূলের কাছে সব গল্প লেখা আছে,
সব গল্প লেখা থাকে- অন্ধকারে,
অদৃশ্য ছায়ায়।
…… …… …….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD