শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

ভাদু

সম্পা বৈদ্য

ভাদ্র মাসে লাল পাহাড়ি দেশে ভেসে ভেসে বেড়ায় ভাদু গান।
“পিঠ ভরতি চুল আমার পিঠের পরে থাকে না
শাশুড়ি ত তেল দেয় না চুলের যতন জানে না”
ভাদু গানে হৃদয় আমার ভাঙে গড়ে।
ভাদু গানে ফুটে ওঠে আমার জীবন কাহিনী।

ভাদু হলেন রাজকন্যা,
ভাদুই আমার লক্ষীদেবী।
রাজকন্যা ভদ্রাবতী লক্ষীরেই আরেক নাম।
ভাদ্রমাসে ধান এলে ভাদু পূজা হয়।

ভাদুর মা আজও কাঁদে মৃত মেয়ে শোকে!
পুরুলিয়ার কাশীপুরে ভাদ্র মাসে আজও ভাদুর কান্না ভাসে!
ঘরে ঘরে মায়ে ঝিয়ে ভাদু গান বাঁধে।
হারমোনিয়াম, খোল, কর্তাল, সানাই বাজিয়ে ভাদু ব্রত করে।

ভাদুর দুঃখে মেয়ের বাপরা আজও তাই ভাদুদের রাখেন নিজের ঘরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD