শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত

নলছিটিতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত

আমির হোসেন, ঝালকাঠিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নলছিটি কর্তৃক আয়োজিত বরিশাল, পটুয়াখালী , ভোলা, ঝালকাঠী , বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২০ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঝালকাঠির উপপরিচালক কৃষিবিদ মোঃ ফজলুক হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি।কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর ইলিয়াস,উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,অপূর্ব লাল বিশ্বাস,কৃষক নুর আলম, আঃরব প্রমুখ। বক্তারা করোনাকালীন সময়ে কৃষি বিভাগের কার্যক্রম তুলে ধরে বলেন কৃষি বিভাগ সর্বদা কৃষকদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।করোনাকালীন সময়েও কৃষিকর্মীরা মাঠে থেকে সর্বদা প্রয়োজনীয় সেবা দিয়েছে।তারা মেলার যে সব প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে সেগুলো গ্রহণ ও মাঠে বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।মেলায় সমাপনী অনুষ্ঠানে উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।এছাড়াও সমাপনী দিনে সেরা স্টল ও মেলায় অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।উল্লেখ্য তিনদিন ব্যাপী এই মেলা গত ৭ জানুয়ারি ভার্চুয়ালি উদ্ভোধন করেন জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। মেলায় ১৪ টি স্টলে বিভিন্ন কৃষি উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD