শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

সওদা

এইচ. এ ববি
অস্ট্রেলিয়া

আপন স্বার্থে গলা কেটে নিবি বলেই কি
রোপেছিলি আমায় তোর বুকের গহীনে?
কৃষক যেমন বোনে সুফলা ধানের বীজ
শীতল কাদার নরম জমিনে।
তুই তো রোপক ছিলি না রে..
ঋদ্ধ পুরুষ ঘাতক, প্রেমিক পুরুষ সেজে
লুটেরা তুই মন কামনার বাণে।
সবুজ পাতার বুক চিরে কচি ডগা
ফসল হয়ে উঠলেই রুপ নেয়,ভোগ্য পণ্যে।
আমি অবুজ বলেই সবুজ ছিলাম তোর পাতানো
আঙিনাতে… শুধু তোরই জন্যে।
টেরই পাইনি কবে আমার গলা কেটে
বেচলি আমায় ঘুমের ঘোরে ভোর বিহানে।
নিশিত পুরের হাটের খোলায় অচিন অরণ্যে।
সত্যিই তুই অনেক ধুন্ধু…বড় সওদাগর!
এক নিমিষেই হাত বদলে,আপন করিস পর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD