বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভাড়া নিয়েছি মৃত্যুর গর্ভ

ভাড়া নিয়েছি মৃত্যুর গর্ভ

ম য়ূ খ হা ল দা র

অন্তহীন পথ
দু-পাশে সারি সারি গ্রন্থাগার
লাল নীল হলুদ সবুজ নানারঙের চাকা
বুকের আঁচল সরিয়ে দাঁড়িয়ে থাকা বারভোগ্যা ধূসরের লোভনীয় আকর্ষণ
আমি উপেক্ষা করতে পারিনি

রাত্রির জলসাঘর
ষোড়শী মৃত্যুর উলঙ্গ নাচ আর ঘুঙুরের শব্দ
রক্তে মাতন লাগায়
বিষাদের গন্ধ আর ক্ষুধার্ত কলম তুলে
জাপটে ধরি কৃষ্ণকায় শরীর
আদরে আদরে পুড়িয়ে দিই নিষিদ্ধ বনাঞ্চল

মৃত্যুর গর্ভ ভাড়া নিয়েছি
নি:সন্তান রাত্রির কোলে তুলে দেবো একটি ফুটফুটে ভোর
পৃথিবী তুমি ঘুমিয়ে থেকো এভাবেই
তোমার নি:শ্বাসে লেখা আছে আগামীর সর্বনাশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD