বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রাক্তন

সৌমিত সরকার।।

“অনুভূতিরা ব্যস্ত আজ
তোমায় নিয়ে লিখতে
ব্যর্থ জীবন চাইছে আজ
নতুন করে বাঁচতে”———-
আজও তোমার কথা বারবার মনে পরে তাই আজ লিখতে বসেছি। যেহেতু তুমি আমাকে তোমার হৃদয়ে জায়গা করে দিতে পারোনি। তবুও তোমাকে বলতে চাই—-“কারণে অকারণে তোমায় পরে মনে, তোমার বিচরণ আমার মনের প্রতিটি কোণে।”
আচ্ছা প্রথমেই তোমাকে একটা কথা বলতে চাই। তুমি এখনও কী আমাকে ভালোবাসো? নাকি বার্ধক্য আর ব্যস্ততার মাঝে সেই ভালোবাসা ক্ষীণ হয়ে গেছে।

আচ্ছা তোমার এখনও মনে পরে, সেই চারটে বছর আগের কথা। সেই চারটে বছরে আমাদের সঙ্গী ছিল চারটে কালবৈশাখী, চারটে শীতের সকাল আর চারটে বসন্তের আকাশ। দেখতে দেখতে চারটে বছর কেটে গেল। আজও কালবৈশাখী, চারটে বসন্তের আকাশ, শীতের সকাল আমার সঙ্গী শুধু পাশে নেই তুমি।

তুমি জানো তোমায় না পাওয়া দিনগুলো সব যেন বেরঙিন বেরঙিন ভাবে কাটছে। তবুও একটা কথা বলি তোমার কী একবারের জন্যেও আমার কথা মনে পরেনি? আজও মনে হয় এই চার বছরের একাকিত্বকে কাটিয়ে ছুটে যাই তোমার কাছে।

আজও মনে হয় প্রতি কালবৈশাখীর ঝড় থেমে যাবার পর দুজন দুজনাতে মিলে শীতল করবো নিজেদের শরীর। আজও মনে হয় বসন্তের আকাশের নীচে দাঁড়িয়ে দুজন দুজনাতে বলি”ভালোবাসি ভালোবাসি।”

তবুও জানো আমি নিজেকে একটা কথা বলেই আজও তোমার কাছ থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করছি-“অতীত ভুলে বর্তমানে বাঁচো,সব সম্পর্ক ভবিষ্যৎ পায় না/আকাশে অনেক তারা,সব তারা তো আর গোনা যায় না।”

এই কথা মনে করে আজও তোমার প্রাক্তন হয়ে থাকতে চাই।আর শেষ বেলায় তোমাকে শুধু এটুকু বলতে চাই-“এখন তুমি হয়েছো যারই আপন, তবু তুমি থাকবে আমারই প্রাক্তন।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD