বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

দ্বিরাগমণ

প্রনয় মুখার্জী

চাইলেই চলে যেতে পারি, কিন্তু কেন যাব ?
তুমি না ফিরলেও, বর্ষা হবে পরের বছর।
শ্রাবনের সাথে ছন্দ মিলিয়ে কবিতা লেখা বাকি!
বিষাদ মাখা সন্ধ্যা, ক্লান্ত চাঁদ আমায় ডাকে রোজ,
সাড়া পাবার অপেক্ষায় নিশি ফেরে শূন্য হাতে।
চাইলেই চলে যেতে পারি, কিন্তু কেন যাব ?
ভাবছি ঘুরে দাঁড়াই, দুহাতে গোলাপ ছিঁড়েছি অনেক।
এবার তোমার মতো করে তোমায় চিনতে চাই,
চিরকুট পাঠাতে চাই দমকা হওয়ার শাসন ভেঙে।
সেতু নেই, স্রোতে ভেসে যাক খড়কুটো।
মোহনার ধার ঘেঁষে, ছোট্ট বাবুই বাঁধুক ঘর।
নিজেকে টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে
দিতে চাই; বাতাসের ঘ্রানে মিশে যেতে চাই।
শিশির মাখা মাঠের বুকে শিউলি হয়ে ঝরতে চাই।
চলে যেতে চাই তবে, অসময়ে একাকী নয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD