শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

এভাবেই এগোই

জবা চৌধুরী।।

নিকানো উঠোন নাই বা হলো পাথরকুচি-ই সই

পথ পেরোলে পায়ে পায়ে সুখের ঘরেই রই।

গল্পে ভরা জীবনকথা মৌনমনের আয়নায়

মিষ্টিকথার মালা গাঁথি সুখ হিসেবের বায়নায়।

জ্বলজ্বলে সব কথার মালা— তলানিতে আমি

লুকোই আঁধার, কাদা-কেচ্ছা –ভালো কথাই দামি।

গল্প জুড়ি ভুরি ভুরি অভিনয়ের ফানুস

লোক দেখানো মঞ্চ সাজাই আমরাই সব মানুষ।

ঘর বাঁচানোর কথা সাজাই নক্সীকাঁথার মাঠে

দুঃখ লুকোই কালো মেঘে, শ্যাওলা সবুজ ঘাটে।

জীবন মানে একমুঠো সুখ থাকুক আকাশজুড়ে

সব হারানোর দুঃখ হারাক আঁধার রাতের ভোরে।

থাকতে ভালো, রাখতে ভালো– অভিনয়ের ফন্দি

রাখতে জীবন আকাশছুঁয়ে, মঞ্চে আমিই বন্দি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD