শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

একাত্তর তুমি

-বিচিত্র কুমার

একাত্তর তুমি
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা,
একাত্তর তুমি
সমগ্র বাঙালির ঐক্যবদ্ধতা।

একাত্তর তুমি
রেসকোর্স ময়দানে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ,
একাত্তর তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকের স্বপন।

একাত্তর তুমি
বীর বাঙ্গালির হাতের মেশিনগান,
একাত্তর তুমি
বাঙ্গালির বুকে চেতনার উল্থান।

একাত্তর তুমি
দীর্ঘ নয় মাসের মৃত্যুর প্রলয়,
একাত্তর তুমি
শতশত মা বোনের কলষ্কের ভয়।

একাত্তর তুমি
পুকুর-ডোবা নদী-নালা খাল-বিলে ভাসা পচা লাশ,
একাত্তর তুমি
বাঙ্গালির বেদনার অবিস্মরণীয় ইতিহাস।

একাত্তর তুমি
লক্ষ প্রাণের বুকে ফোঁটা মল্লিকা,
একাত্তর তুমি
লাল সবুজের পতাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD