সংঘমিত্রা ভট্টাচার্য
বাংলাদেশের হৃদয় মাঝে বাজে
বাজে স্বাধীন বাংলার গান
বাজে বাঙালির মনপ্রাণ
বাজে পাখীর সুরের তান।।
বাজে কুলকুল কলতান
বাজে বাতাসের শনশন
বাজে মায়ের কথার তুফান
বাজে বাবার ক্ষেতের ধান।।
বাজে বঙ্গবন্ধুর ভাষণ
বাজে মুক্তি শপথের পণ
বাজে শহীদের ত্যাগ মান
বাজে পিতার শতবর্ষের শুভক্ষণ।।
বাজে বাজে বাজে মনগহীন মাঝে বাজে
বাজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির জয়গান।।
২৬ মার্চ ২০২১
Leave a Reply