শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

শূন্য মুঠি

ছন্দা দাশ

অনেকদিন কোথাও যাইনি ভাবছি এবার
কোথাও যাবো।কিনতু গার্হস্থ্য জীবনের পোড় খাওয়া
দিন যাপনের ক্লান্তিতে সততই স্বপ্ন দেখতে দেখতেই
কখন বৃক্ষের মতো স্থবির হয়ে গেছি।
শাখা প্রশাখা মেলে দিয়ে শুধু সুদূরের পিয়াসী মন।

ভাবছি কোন নদী কাছেই যাই আগে।
পাড়ের আঙিনায় বাঁধবো আমার অস্থায়ী আবাস।
জোয়ারের জলের মতো আসবে অবিমিশ্র উদযাপন।
নিজেকে হারাবার আর কোন মোক্ষম অস্ত্র আমার জানা নেই।

কখনও চলন বিলের কথা মনে পড়ে।
তার বিশালতা অবশ্য হৃদয়ের কাছে মার খায়।
তবুও কেউ তার ক্ষুদ্র মন নিয়ে বিলের সামনে দাঁড়ালেই
বুঝে যায় মনের ওজন।

কতোদিন ইচ্ছে হয়েছিল পথ হতে।সেই যখন
পথের মতো হারিয়ে যাওয়ার কথা মনে পড়েছিল।

হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে ভেবেছি কেন কাঁদছি আমি?কার জন্য?কে ভালোবেসেছিল?

কোন মুখ আমাকে দেয়নি তেমন সুখস্মৃতি।
যে মুখের দিকে তাকিয়ে বলবো এসো আমার ঘরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD