মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন

অনতিবিলম্বে

শিশির দাশগুপ্ত
কলকাতা

রকেটের বেগে ছুটে যায় কথা সব
আলোর ভূমিতে আজ হাহাকার, কলরব
অনতিবিলম্বে জুটে যায় নাগরিক চাহিদা
ব্যবসায়িক বুদ্ধি লুটতে আসে ফায়দা

পুস্তকের লেখা সব মাছি মারা কেরানি
অনসম্বল নিয়ে কাতরায় ভিখারিনী
নতমুখে মা দাঁড়ায় সন্তানের পাশে
রাজনীতি মধ্যরাতে টাকায় শুয়ে হাসে

লুট, লুট, লুট সব আজব সমাজে
মিথ্যাসত্য গলাগলি কাজে-অকাজে
নন্দিনী একা হাঁটে, সন্তান পেটে
হা-ভাতির শরম বেশি, আবেগী বটে
সময় শিক্ষক সাজে ; পৌঁছায় ছাত্রের কাছে

কে যে রাম, কে যে রহিম আশ্চর্য অর্থনীতি
সীমান্তে রকেট হানা, খালি পেটে রণনীতি

তবু সারমেয় সাজি, লজ্জা বয়কট
ধর্ম তোমার দরজায় অথবা মৃত্য শকট

মেনে নাও, মানিয়ে নাও ইঁদুর জীবন
পেট শুন্য, হাত শুন্য ডাকো,গাও পতিতপাবন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD