বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
কারুপল্লীর নীল আকাশ

কারুপল্লীর নীল আকাশ

হাসনাহেনা রানু

বুকের গাঢ় ভাঁজে লুকিয়ে আছে নীল
সে নীল ছড়িয়ে গেছে এক আকাশে,
প্রকৃতির সবুজাভায় এক আকাশ রৌদ্র ছুঁয়ে আছে
পুড়ে যাওয়ার ভয়ে আলগা হয়েছে মুঠো ভরা স্বপ্ন:
নক্ষত্র দুপুর চোখ মেলেছে
স্তব্ধতার নির্জনতায় ঘুমিয়ে আছে গভীর রাত
বৃক্ষের ফুল পাতায় ভরে গেছে জ‍্যোৎস্না ;
সমুদ্র’র চোখে বৃষ্টির কান্নার শুভ্র জল
জলের স্রোতে কুয়াশার ঢেউ আছড়ে পড়ছে।
এক আকাশ নীল সমুদ্র জলে ঢেউ ভাঙছে —
এ এক অন‍্যরকম নীল কারুকাজের আকাশ সমুদ্র জলে ;
দিনের ক্লান্তি গুলো স্রোতে ভেসে গেছে
আজ আকাশ আংশিক মেঘলা
সবুজ ঘাস
সবুজ ঘাস নীলাভতা ছুঁয়েছে ,
আকাশের কোন ব‍্যস্ততা নেই
না মেঘের কাছে
না বৃষ্টির কাছে
ধোঁয়া ধোঁয়া কুয়াশাচ্ছন্ন রাতের নীল আকাশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD