শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন
দৃষ্টিভ্রম নয় তো

দৃষ্টিভ্রম নয় তো

রিনা দাস
কলকাতা।।

অন্যায়,অবিচারে চুপ থাকা যায়না
কথাটা জানালো এসে বিশ সাল মুখে
সহ্যের সীমা পার হয়ে গেছে প্রকৃতির
বড় বিষ জ্বালা বইছে ধরনীর বুকে ৷

দু,হাত উজার করে প্রকৃতি দিয়েছিলো
তোমরা নির্বিচারে তা ধ্বংস করে চলেছো
লুট করে চলেছো অরণ্যের শ্যামল শোভা
নদীর গতিকে রোধ করে নদীকে বেঁধেছো

বৃক্ষ,পশু,পাখি তারা তো কোন ক্ষতি করেনি ?
কোন সর্বনেশে খেলায় ও তারা মাতেনি ?
তারা বেঁচে থেকে প্রকৃতির বৈচিত্র বাড়ায়
তবে কেন কেড়ে নিচ্ছো তাদের মাথার ছাউনি ?

মূর্খ মানুষ তোমরা শুধু নিজের নয়
প্রত্যেকের জীবন সংশয় করে চলেছো
তোমরা নির্বিচারে দুর্বুদ্ধি তাড়িত গড়পেটা
প্রকৃতির সৃষ্টিকে ধ্বংস করে চলেছো ৷

চোখ খুলে দেখ বিশ্বচরাচর অন্ধকার হয়ে আসছে
লক্ষ,লক্ষ মানুষ আজ বিশ্ব থেকে বিদায় নিচ্ছে ৷
জানিনা আমি যা দেখছি তা আমার দৃষ্টিভ্রম কিনা
কাদের কর্মফলে তবে আজ আঁধার ঘনিয়ে আসছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD