শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান

বিচ্ছিন্ন

উজান

বহুদিন পর ফেলে আসা সেই পথে ফিরে যাব আমরা,
হয়ত দেখবো শেষ ঝরা পাতাটা ফসিল হয়ে পড়ে আছে !

তারপর ”অরণ্যের দিনরাত্রি”র মতো মিশে যাব আমরা তীক্ষ্ণ শলাকা হয়ে ।।

দ্বাদশী’র একফালি চাঁদ বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে থাকবে ——
সমস্ত ব্যর্থ প্রতিশ্রুতির মূর্ত প্রতীক হয়ে।

শুকিয়ে যাওয়া গোলাপগুলোর প্রান ফেরাব
তীব্র আলিঙ্গনের মদিরাচ্ছন্ন নেশায়,
আর রেখে আসব জরাজীর্ণ চার্চের ভেঙে পড়া সিঁড়িতে।

বা হয়ত গোপনে মিলবো নিষিদ্ধ কোনো বালুকাতটে —
শীতল হয়ে যাওয়া চুম্বনের উষ্ণতাকে
আবার জ্বালিয়ে দেব চকমকি পাথরে ,

সমুদ্রের ঢেউ সাজিয়ে দেবে পুরনো প্রেমিকাকে —–
সানাইয়ের নহবতে।।

তারপর !!!

তারপর আবার বিচ্ছিন্ন হয়ে যাব আমরা…….চিরকাল।।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD