শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন
বিজয় এসেছে অন‍্যরকম স্বাদে

বিজয় এসেছে অন‍্যরকম স্বাদে

হাসনাহেনা রানু

বিজয় এসেছে..
বিজয় এসেছে আবার বছর ঘুরে
বিজয় এসেছে স্বাধীনতার লাল সবুজ পতাকা নিয়ে —
বিজয় এসেছে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে,
বিজয় এসেছে ——–
কোথায় বিজয় —–
বিজয় কোথায়?
বিজয় তুমি দেখতে কেমন ?
বিজয় মানে কি লক্ষ্য লক্ষ্য নারী পুরুষের লাশের স্তুপ –?
বিজয় মানে কি এক সাগর রক্তের বন্যা –?
এই এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি ফিরে পেয়েছে স্বাধীনতা —
বিজয়ের অপার নাম কি বাংলার স্বাধীন মানচিত্র —
বাঙালির লাশ হয়ে মাটিতে ঝরে পড়ার নামই কি বিজয় —
বিজয় মানে কি বাঙালির চেতনায় গেঁথে থাকার নাম মুক্তিযোদ্ধা —
হে বিজয় , তুমি অন্য রকম কষ্ট নিয়ে এসেছ চির চেনা বাঙালির ঘরে ঘরে –
হে বাংলাদেশ ..! এবার ঘুম ভেঙ্গে জেগে ওঠো
দেখো বিজয় এসেছে —–
উচ্ছ্বাসিত আনন্দের বন্যায় ভেসে,
স্বাগতম হে বাংলার দামাল সন্তানেরা ! তোমরা রক্তক্ষয়ী মরণ যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাংলার স্বাধীনতার লাল সূর্য ফিরিয়ে এনেছ…
বিজয় এসেছে, তোমরা ছিনিয়ে এনেছ প্রতিশোধের অনলে জ্বলে পুড়ে সবুজ বাংলার স্বাধিকার !

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD