শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
মুঠোতে প্রবালদ্বীপ

মুঠোতে প্রবালদ্বীপ

চিরশ্রী দেবনাথ
ত্রিপুরা

শরৎকাল এসে চলে গেলো, সপুষ্প শিউলিগাছ কথা রাখেনি

কমলকান্তারবন আমার হাতে তুলে দিল কিন্নরস্পৃহাকাল

মৌমাছির গুনগুন কবলিত হাইওয়ে, সুকুমার গাভীশিশুর মতো ভ্রমণছায়া… পৌঁছুনোর আগেই সেই নির্মম ঠাট্টা

আমি যে কেঁদেছিলাম, এই দৃশ্য দেখতে চায়নি শাল বন, গর্জন বৃক্ষ আর সবুজ হরিয়াল পাখি,

চোখ বন্ধ করে সেই সময়টুকু তারা বৃষ্টির সুর শুনেছে,

বলেছি বার বার একটু দেখো…দেখো

অথচ পাহাড় গড়িয়ে জল নামার সময় পাখি আর গাছ খুঁজেছে চূর্ণ ফল পাতা

যে বিন্দু রক্তিম হলো, জলস্তম্ভের সম্রাট তাতে সন্ধি, সম্মান, রাখেনি

হয়তো ইচ্ছে হয়নি বলেই রাখেনি,

তবু,

রক্তপ্রবাল খুব সুন্দর হয়, গভীর সমুদ্র থেকে এসে মুঠোতে ঠিকানা ভুলে যায়, একইসময়ে কত রাজা বদলে যায়
পৃথিবীময় …

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD