শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন
শীতে ত্বক ও চুলের সুরক্ষায় খাবেন যেসব খাবার

শীতে ত্বক ও চুলের সুরক্ষায় খাবেন যেসব খাবার

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
এখন শীতকাল চলছে। এ সময় অনেকের ত্বক শুষ্ক, খসখসে হয়ে ফেটে যায়। চুলেও রুক্ষতা দেখা দেয়। এ সময় ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি কিছু যত্নের প্রয়োজন পড়ে।

ভিটামিন ই সমৃদ্ধ তেল ত্বক ও চুলের শুষ্কতা দূর করতে সাহায্য করে। তবে বাজারে পাওয়া বিভিন্ন তেলে রাসায়নিক অনেক উপাদান মেশানো থাকে। সেক্ষেত্রে ত্বক ও চুলে এই ভিটামিন পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ। ভিটামিন ই ফ্রি র‌্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের শুষ্কতা, রোদে পোড়া দাগসহ, বয়সজনিত নানা ধরনের সমস্যা কমায়। পুষ্টিবিদদের মতে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই গ্রহণের ফলে অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ হয়, সেই সঙ্গে ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

ভিটামিন ই সমৃদ্ধ যেসব খাবার খেলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে-

কাজুবাদাম: পুষ্টিবিদদের মতে, রাতভর ৫ টি বাদাম ভিজিয়ে রাখার পর সকালে খোসা ছাড়িয়ে খেলে ত্বকে সজীবতা বাড়ে। এছাড়া সকালের নাস্তায় সিরিয়ালের সাথে কিংবা এমনিতেও কাজুবাদাম খেতে পারেন। এটি ভিটামিন ই’য়ের দারুণ উৎস।

পালং শাক: পালং শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে। শীতের এ শাকটি বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা যায়। শীতে ত্বক ও চুল ভালো রাখতে নিয়মিত খাদ্যতালিকায় এ শাকটি রাখতে পারেন।

অ্যাভোকাডো: সবুজ রঙের এই ফলটি অল্প মিষ্টিযুক্ত। পুষ্টিগুণের কারণে বাইরের দেশে এটি খুবই জনপ্রিয়। আজকাল দেশেও এ ফল পাওয়া যায়। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া এটি ভিটামিন ই’য়েরও একটি ভালো উৎস।

সূর্যমুখীর বীজ: আকারে ছোট হলেও সূর্যমুখীর বীজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই পাওয়া যায। হালকা নাস্তা হিসেবে এটি সকালে চায়ের সঙ্গে খেতে পারেন। এছাড়া ওটমিল, সিরিয়াল, প্যানকেকের সঙ্গে মিশিয়েও এটা খাওয়া যায়।

চীনাবাদাম: চীনাবাদাম খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। এটি পুষ্টিগুণেও ভরপুর একটি খাবার। নিয়মিত চীনাবাদাম খেলে হৃদরোগ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এটি স্মৃতিশক্তি বাড়াতে ও রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে। চীনাবাদাম ভিটামিন ই এরও দারুন একটি উৎস। বিভিন্ন খাবারের সঙ্গে কিংবা এমনিতেও এই বাদামটি নিয়মিত খেলে ত্বক ও চুল ভালো থাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD