মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান

সময়ের ক্রীতদাস

রিটন মোস্তাফা

এই নিঃশ্বাস গুলো যেন একেকটা প্রতারক,
দুর্গন্ধ বেরিয়ে আসে বুকের অন্ধকার পাঁজর থেকে

আমি সময়কে ধরে আনি সূর্যের মুঠৌ থেকেই
বন্দি করতে চাই একান্ত গোপন আমার প্রকোষ্ঠে।

দুহাতের তালু জ্বালিয়ে বেরিয়ে যায় সময়গুলো
বার্থ প্রেমিকের মতো আমি অসহায় চেয়ে দেখি
অভিশাপ দিতে দিতে কখন যেন আবার হাত বাড়াই।

জ্বলন্ত সূর্যের কাছে নতুন সময়ের প্রত্যাশায়
উত্তপ্ত হিংস্রোতা মাখা সে সময় জ্বলন্ত প্রহসনে
আমাকে বলে দেয়-
“জীবন এবং মৃত্যু বন্ধু, সে কোন সহজ ব্যপার নয়।”

থেমে গিয়ে নতশিরে আমি বাধ্য হই সময় চক্রে
গুণে গুণে নিঃশ্বাস কিনি আর আয়ু বিকিয় শুধু।

মহাজন তামাশার হাসি ভরা মুখে চেয়ে থাকে
দিতে থাকে তার কোঁচা ভরা সময় থেকে সময়।

ক্রীতদাস আমি, সময় আমার মনিব, অসহায় আমি
ঘুরে ঘুরে মরি আর আমি ঘুরে ঘুরে বাঁচতেই থাকি..।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD