শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে প্রকাশিত হলো ড. বাঙ্গালের “বিজ্ঞাপন নিয়ে” গ্রন্থটি

অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে প্রকাশিত হলো ড. বাঙ্গালের “বিজ্ঞাপন নিয়ে” গ্রন্থটি

পশ্চিমবঙ্গের সংস্কৃতি চর্চায় ড. চন্দন বাঙ্গাল একটি অত‍্যন্ত পরিচিত নাম। বাংলা কবিতার ওপর গবেষণা করে পঁচিশ বছর বয়সে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করার পরে শ্রী চন্দন শুধুমাত্র নিজেকে বাংলা কবিতা মধ্যে আবদ্ধ রাখেননি। পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, নাটক, ছোটগল্প, উপন্যাস এমনকি ভাষাবিষয়ে তাঁর স্বাধীন চিন্তার প্রকাশ ঘটিয়ে চলেছেন দেশ-বিদেশের অজস্র পত্র-পত্রিকায়। ইতিমধ্যে বাংলাদেশের পূর্বাপর প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে বাংলা বানান বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ “বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি”। গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভারত ও বাংলাদেশজুড়ে সুধী মহলে ড. চন্দন বাঙ্গাল অন‍্য মাত্রায় পরিচিত হয়ে উঠেছেন। অতিসম্প্রতি কলকাতার সম্ভ্রান্ত প্রকাশনা অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে প্রকাশিত হলো ড. বাঙ্গালের “বিজ্ঞাপন নিয়ে” গ্রন্থটি। এ গ্রন্থে তিনি প্যালিওলিথিক যুগ থেকে ঋতুপর্ণ ঘোষ পর্যন্ত বিজ্ঞাপনের বিবর্তনের আদলটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর বিশ্লেষণী আলোচনায় বাদ যাননি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সত্যজিৎ রায় প্রমুখ ব্যক্তিত্ব। এর পাশাপাশি বিজ্ঞাপন মানুষকে কিভাবে প্রভাবিত করে, সত্যি মিথ্যের ফাঁদে পড়ে কিভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ সে বিষয়েও অবতারণা করেছেন তরুণ এই গবেষক। প্রসঙ্গত বিজ্ঞাপন নিয়ে গ্রন্থটি ড. চন্দন বাঙ্গালের দ্বাদশতম গ্রন্থ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD