শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

অন্ধকারের ভেতর

সৌরভ আহমেদ শাকিব

পেরিয়ে যাচ্ছি শরণার্থী শিবির,
পেরিয়ে যাচ্ছি অনেক নিষেধ-বারণ।
সূর্য ডুবে যাওয়ার আগে একপাল ভেড়া
ছায়া মুখে করে ফিরে যাচ্ছে বাঁধের উপর দিয়ে।
নিজেকে অশক্ত মনে হলে
যেভাবে মাটিতে লুটিয়ে পড়ে মানুষ,
তেমনই আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য মৃতগাছ;
ভাষাহীন, নিস্তব্ধ..
আমি দিনের শেষ আলোটুকু পাথেয় করে
হেঁটে চলেছি বনঝোপ,
বিস্তীর্ণ ঊষর ভূমি ও কোলাহল পিছনে ফেলে।
আমার এই পথচলায় সঙ্গী হল
একটি ছাইরাঙা পাখি।
যার রক্তাভ বুকের দিকে তাকিয়ে
আমার মনে হল সে খুব বিধ্বস্ত।
সে তার অসুস্থ শাবকদের জন্য
খাদ্যানুসন্ধানে এসে ফিরে যাচ্ছে
ক্লান্তিকর অভিজ্ঞতা নিয়ে।
তার সাথে আমার কোনো বাক্যবিনিময় না হলেও,
আমি বুঝতে পারছিলাম তার বিপুল ক্লান্তির কথা।
সে এতটাই নীরবভাবে উড়ে চলছিল যে
আমি তাকে বিরক্ত করলেও,
সে কোনো প্রত্যুত্তর দিত না।

আমি পেরিয়ে গেছি
শরণার্থী শিবিরের সংকটের রূপরেখা।
এখন উষ্ণ চা কাপে ঠোঁট ঠেকিয়ে
প্রেমের কবিতা পড়তে পড়তে
নিজেকে হাল্কা লাগলেও,
অনুভব করলাম সূর্যাস্তের বিদ্রুপ এসে কড়া নাড়ছে
আমার পুরনো রুখাশুখা বারান্দায়।
আর অন্ধকার গ্রাস করছে
স্বস্তিদায়ক প্রেমের অভিধানটিকে।
আর তার ফাঁকে সেই পাখিটি ক্ষণিকের জন্য ঠোঁট
খুলে কী যেন বার্তা ফেলে গেল অন্ধকারের ভিতর…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD