শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অমর একুশে বইমেলা শেষ হবে ১২

অমর একুশে বইমেলা শেষ হবে ১২

নিউজ ডেস্কঃ

১৪ তারিখ থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন ঘোষণার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের অমর একুশে বইমেলা শেষ হবে ১২ এপ্রিল তারিখে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ শনিবার এ ঘোষণা দিয়েছেন।

১৪ তারিখ থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন ঘোষণার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মহামারীর মধ্যেই গত ১৮ই মার্চ এবারের অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়। পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ই এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা ছিল।

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটলে গত ৫ই এপ্রিল দেশব্যাপী ঘোষিত চলমান এক সপ্তাহের লকডাউনের প্রাক্কালে এক নির্দেশনায় জানানো হয়েছিল, লকডাউনের মধ্যেও প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১-এর কার্যক্রম চলবে।

এ সময়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের জারি করা বিধিবিধান ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা হয় মার্চ মাসে।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের ১৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে এবারের বইমেলার আয়োজন করা হয়। মেলায় সব মিলিয়ে ৫২৬টি প্রতিষ্ঠানকে ৮৩৪ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া মেলায় রয়েছে ৩৩টি প্যাভিলিয়ন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD