শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

অমৃত উপহার

মিনু কোড়াইয়া- বৃষ্টিরানী

তোমার চারপাশ ঘিরে এখন পাতাবাহরী শোভা
শব্দের গুঞ্জনে ভরা থাকে প্রমোদভবন;
আমি নিঃশ্চুপ দাঁড়িয়ে থাকি, দূরের রৌদ্র বনে
ভালোবেসে, সেই নাম ধরে ডাকবে কখন ।।

তোমার উঠুন জুড়ে উপচে পড়ে সাগরের কল্লোল
উন্মত্ত যৌবনা নায়ে করো এপার ওপার;
তীব্র তরঙ্গ দুলে আছড়ে পড়ে আমার বুকের পরে
সব কাজ ফেলে, আমি ছুটে আসি বারবার।।

চারপাশে সগৌরবে বিস্তৃত তোমার খ্যাতির কথা
সূর্যের উজ্জ্বল দ্যোতি খেলে সুশ্রী আদলে;
সেই মুখ চেয়ে চেয়ে আমার অপেক্ষমান দিন
অশ্রুতে সুদীর্ঘ বরষা, জড়িয়ে থাকে আঁচলে ।।

আসর সমৃদ্ধ, তুমি পরিতৃপ্ত কবিতার বাসরে
আমার অনুভবে বাড়ে আত্মার গভীর বন্ধন:
গোপনে বুকের গহীনে জড়িয়ে রাখি বিনম্র স্পর্শ
গায়ে মাখি তোমার শব্দের সোহাগী চন্দন।।

আমার সমস্ত প্রশান্তি তোমার চারুময় প্রশস্ত বুকে
যা নিয়তই ঢেকে রাখো গম্ভীর কারুকার্যে;
যদি পাই তোমার ক্ষীণ প্রসাদ, জোনাক আলো
হই চির সম্পন্ন তোমার ভালবাসার প্রাচুর্যে ।।

ফিরে দেখ অযাচিত এই মুখপানে,
শুধু একবার শোনো মিনতি আমার;
সকলের পরেই কাছে ডেকো কোনো অবসরে
অতৃপ্ত হৃদে এই হবে অমৃত উপহার ।।

৪ আগষ্ট, ২০১৮
ফার্মগেট, ঢাকা, বাংলাদেশ।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD