শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অরাত্রি’র প্রেম

অরাত্রি’র প্রেম

হাসনাহেনা রানু

অভিমানী মেয়ে অরিত্রি নীলা, নীল বেদনা নীড়ে অভিমানের আঁচল সরিয়ে
ভালবাসার তিলক চিহ্ন এঁকে দাও এ চাঁদ মুখে,
হৃদয়ের অলক্ষ্যে ভাললাগা অনুভূতিতে প্রেমের প্রদীপ শিখা জ্বালিয়ে দাও — আলতো হাতে ;
তুমি নীল আকাশ শাড়ি পরে সন্ধ্যার নরম পালকে নিঃশব্দে ঘুমাও কেমন ,
পূর্ণিমা রাতের জ‍্যোৎস্না তোমার খোলা বুকে আছড়ে পড়ছে —
টুপটাপ শিশির ঝরছে।
শাড়ির নীল আকাশ আঁচল খসে গেছে কবে ;
আমি মোমের আলোয় দেখেছি তোমাকে।

তুমি কোন মেয়ে নও
অপ্রকাশিত এক কবিতার অরাত্রি প্রেম ,
নক্ষত্রের নীল ফুলে ফুটেছ তুমি এক প্রহরে
রাতের আকাশ জুড়ে কখনো তুমি এই মেঘ
এই বৃষ্টি :
তুমি নীল নক্ষত্র মেয়ে দিরাত্রি —
কবিতা তোমার কথা বলে,
তোমার আদ‍্যপান্ত ঠাসা কবিতার অক্ষরে ।
তোমার ঠোঁটের আভায়
চোখের পাতায়,
চুলের খোঁপায়
মুখের কমনীয় গাঢ় সবুজ আভা তুলতুলে নরম ত্বকে দূর্বা ঘাসে রৌদ্র শিশিরের আলো ছায়ায় কবিতার শব্দরা কেমন কানামাছি লুকোচুরি খেলে ,
এক জীবনের সবুজ অরণ্যে তুমি গুচ্ছ গুচ্ছ শত রং গোলাপ হয়ে ফুটবে ।

তাং ২৮.১২.২০২০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD