বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
অল্প অল্প আলোর গল্প

অল্প অল্প আলোর গল্প

– শাশ্বতী ভট্টাচার্য
কলকাতা

এমন এক গল্প বলো, যেখানে কারচুপি নেই
খিদে আর ভিরমি রোগের, তবে আমি শুনতে পারি।
যে দেশে ঝড় ওঠে না, বৃষ্টির সমন এলেও
দাপিয়ে জমির ফসল সারারাত ভিজতে পারে।

এমন এক গল্প বলো, পাখিরা পাতার ডানায়
যে পথে ঘুরতে বেরোয়, সে পথেই ফাগুন আসে।
হ্রেষা নয়, হ্রেষার মতো বাতাসে দামাল আলো
রাতভোর ডাকের শেষে, দুচোখে কী চমকালো।

এমন এক গল্প বলো, ছাতারাও ঘরের মতো
চুপচাপ দোকান খুলে বৃষ্টির বায়না করে।
ঐ পথ ধুলোর শেষে, মিশে যায় আলোর দেশে
সে পথে হাঁটার সময় সে দেশের গল্প বলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD