বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
আগন্তুক ও ঢোলের বাদ্য

আগন্তুক ও ঢোলের বাদ্য

কামরুল বাহার আরিফ

নির্জন ঝিঁঝি ডাকা পথের বাঁকে একজন আগন্তুক
ছুরি হাতে আমার সামনে দাঁড়ালো
দূর থেকে ঢোলের শব্দ শুনতে পাচ্ছি
ধীরে ধীরে সে শব্দ নিকটে আসছে
অতঃপর পৃথিবীর সমস্ত ঢোল একসাথে বাজতে শুরু করলো
ভয়ের দূরত্ব কমতে থাকলো।
ঢোলের শব্দ ভেতরে নাচিয়ে দিচ্ছে
ছুরিটা অন্ধকারে চকচক করে আয়নার মত দেখাচ্ছে
আগন্তুক সে আয়নায় নিজের বীভৎস চেহারা দেখতে পেলো
নিজের চেহারায় ভয় পেয়ে গেলো আগন্তুক
ছুরিটা অন্ধকারের বাঁকে ছুড়ে দিলো সে।
তার ভেতরেও ঢোলের শব্দ বাজতে শুরু করলো
এখন আমি যেন ঢোল আর আগন্তুক ঢুলির ভূমিকায়!
অথবা আগন্তুক ঢোল আর আমি যেন ঢুলি
বাঁক পেরিয়ে শ্মশান, পরের বাঁকে কবরের সারি
তারপরের বাঁকে নদী। আকাশে জ্যোৎস্নার ছড়াছড়ি
সব জায়গায় ঢোল বেজে চলেছে
ঢোলের বাদ্যে আর নদীর স্রোত থেকে
ভাটিয়ালি সুর ভেসে আসছে।
ঘুম ভেঙে দেখি, আগন্তুক ঘুমিয়ে আছে আমারই পাশে,
সে যেন অপরূপা! বেজেই চলেছে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD