মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
আগামী ১১ নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

আগামী ১১ নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
আগামী ১১ নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা।
নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল।

রেল সূত্রে খবর, ১৮১ জোড়া অর্থাৎ ৩৬২ টি লোকাল ট্রেন চালানো হবে। আগামী সোমবার ফের রেল-রাজ্য বৈঠক। যেখানে প্রকাশ করা হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। একই সাথে প্রকাশিত হবে টাইম টেবল। তবে রেল সূত্রে খবর, নতুন টাইম টেবল নয়, পুরনো টাইম টেবল মেনেই চালানো হবে ট্রেন। আগামী মঙ্গলবার প্রকাশিত হবে নোটিফিকেশন। সেখানে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। রেল সূত্রে খবর, ১৮১ জোড়া ট্রেনের মধ্যে বেশিরভাগ ট্রেন চলবে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে। কম ট্রেন চালানো হবে দক্ষিণ-পূর্ব রেলে। তবে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার এক তৃতীয়াংশ ট্রেন চালানো হবে৷আপাতত ঠিক হয়েছে৷ হাওড়া ডিভিশনে চলবে ১০১ টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে চালানো হবে ২২৮ টি ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-হাওড়ার মধ্যে চলবে ৩৩ বা ৩৪ টি ট্রেন। ভিড় থেকে সংক্রমণের সম্ভাবনা কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে, বেশি ট্রেন চালানো হলে ভিড় কমবে৷ ফলে রোগ সংক্রমণের ঝুঁকিও কমানো যাবে৷ কিন্তু লোকাল ট্রেনের উপরে যে পরিমাণ মানুষ নির্ভরশীল, তাতে এত কম সংখ্যক ট্রেন চালিয়ে যাত্রীদের মধ্যে দূরত্ব বিধি রক্ষা করা সম্ভব হবে কি না মুখ্যমন্ত্রী তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD