শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আজ কবি নইম হাসানের জন্মদিন

আজ কবি নইম হাসানের জন্মদিন

শাহদাত জয়।।
১৯৭১ সালের ২২ মে ঢাকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নিভৃতচারী মানুষ কবি নইম হাসান। আজ তাঁর জন্মদিন।
কবি নইমের লেখা জীবনমুখী নির্মেদ কবিতা ইতোমধ‍্যে পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছে।
লেখালেখির পাশাপাশি
অতীতে খেলাধূলাতেও পারদর্শি ছিলেন তিনি। কিছুদিন ব্যাডমিন্টন ও হ্যান্ডবল প্র্যাকটিস করেছেন দেশের প্রথম বিভাগ ক্লাবে।
বিজ্ঞাপনের মডেলিং এ কাজ শুরু করেও সে পথে পা বাড়াননি।

বন্ধুপ্রিয় নইম একজন সংগঠকও। সুস্থধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শুভজন এর সভাপতি। দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন কয়েক বছর। এছাড়াও মানবকন্ঠ সেতুবন্ধনের সাবেক সাধারন সম্পাদক।
বর্তমানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর পরিচালক। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী সহ যুক্ত আছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে।
নিজের বাবার নামে প্রতিষ্ঠিত গোলজার হোসেন ভুইয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারা বছর দুস্থ মানুষের কল্যানে কাজ করেন।
বহুমাত্রিক প্রতিভায় দীপ্ত কবি নইম হাসান কাজের স্বীকৃতি পেয়েছেন দেশ এবং বিদেশে। তিনি অর্জন করেছেন ভারতের কোলকাতা থেকে অভিনেতা উৎপল দত্ত স্মৃতি পুরস্কার, কুয়ালালামপুরের মালেয়শিয়া-বাংলাদেশ অ‍্যাওয়ার্ড ২০২০, বাংলাদেশ মানবধিকার সোসাইটির কাজী নজরুল ইসলাম স্বর্নপদক, সাপ্তাহিক চিত্রজগত পদক সহ বেশকিছু সম্মাননা। কবির বর্নাঢ্য জীবনে প্রকাশিত হয়েছে অতলান্ত নোনাজল, স্বাপ্নিক, অন্তর্দাহ শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD