শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আমাকে মন্ত্র দাও, হে জনক

আমাকে মন্ত্র দাও, হে জনক

সরকার মাহবুব

হয়তো ভাবছো –
ওরা পরাজিত ডানা ভাঙ্গা পাখির প্রজাতি।
শেয়ালের মতো ঘুরবেনা রাতের আঁধারে,
উড়বেনা আকাশে সাগরে, যেভাবে যেমন শকুনেরা ওড়ে
এমন কি দাতভাঙ্গা বিষাক্ত সাপ, দেবে না ছোবল !
হয়তো ভাবতে পারো, কি এমন হবে ?
পাগলা কুত্তা এসে দরজায় লাথি মারে, হিংস্রকামড় মারে পা’য়ে।
হয়তো ভাবতে পারো, নিদেন কলার কাঁধি চুরি করে কেটে নেবে রাতের নীরবে।
হয়তো নিশ্চিন্ত ঘুমিয়ে আছো বেঘোর ঘুমে !
অথবা কাটিয়ে দিচ্ছো দিন, সুখের গভীরে !

যদি হয় পায়রার পেখমের মতো সুখের আবেশ
যদি হয় মোমের স্নিগ্ধ আলো, উজ্জ্বল শোভা
আমি তার ঘোরতর প্রতিবাদী হবো না তখনো।

তবে তখনই সোচ্চার আমি, যখন দেখতে পাই –
পরাজিত ডানা ভাঙা পাখির প্রজাতি
আমার ভাইয়ের লাশ, ধর্ষিতা বোনের শরীর, বিপন্ন মায়ের বুক
রক্তের দামে কেনা প্রিয় পতাকা আবার ঠোঁকরাতে চায়
শান্ত রক্ত অশান্ত হয়ে ওঠে ! বারুদে আগুন জ্বলে
একাত্তুর ডাক দেয় – ঘুমন্ত চেতনে !

বুকের গহীন থেকে লুকোনো অস্ত্র আবার তুলে আনি হাতে।
ঝাঁঝালো রোদ মাখি মলিন শরীরে !
ফিকে হয়ে আসা গেরিলা যুদ্ধের পাঠ – আওড়াই একান্ত নীরবে !

জেনে রেখো–
এখনো শ্বাস নেই – স্বাধীন স্বদেশে !
এখনো রক্তের লালে লোহিত কণার চলাচল আছে !
আতর গোলাপে যতই শুদ্ধ হতে চাও –
ভেবো না –
যাদের পরাজিত করে সূর্য এনেছি
তাদের পায়ের কাছে নামাবো পাহাড়
অবৈধ গাড়িতে দেবো রক্ত পতাকা !
ভেবো না –
শেখ মুজিবের পবিত্র কালো কোট তুলে দেবো ওদের অপবিত্র শরীরে !

আমাকে মন্ত্র দাও, হে জনক
শক্তি দাও ! অসীম আকাশ দাও ! একটি সমুদ্র দাও !
যেখান আবার আমার শিক্ষার হাতেখড়ি হবে !
নতুন শপথে এবার শুরু হবে শৃঙ্গ বিজয় !

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD