সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
আমাদের মুখোমুখি দেখা হলে

আমাদের মুখোমুখি দেখা হলে

সুমিত মন্ডল

এইতো সেদিন শিলাবতি নদীর জলে
পা ভিজিয়ে হেঁটে যেত
দুরন্ত এক কিশোর কাল

অর্ধেক চাঁদের মুখ ভেসে যেত
বাতাসের বেগে জলের স্রোতে , মনে হতো
শতাব্দীকাল আগে একটা হারিয়ে যাওয়া ডিঙি
ভেসে যায় দিক শূন্যে ।

আজ আর তেমনটা দেখিনা চোখের কাছে
শুধু দেখি গাছগুলো মাথা তুলে বেঁচে আছে
হৃদয়পুরের মাঠ জুড়ে …

খেলনাবটির শব্দ এখন বাড়ির ছাদে
একা একা ভিড় জমেনা আট বয়সের রান্নাঘরে
এখন কেবল সুখ ভেসে যায় জলের বুকে
অন্ধকারে ডুব সাঁতারে কিশোরেরা স্বপ্নে আসে ।

সেই দিনটা হয়ত কাছে এসে দাঁড়িয়েছে
ভেবেছিলাম আমাদের মুখোমুখি দেখা হলে –
তারপর একদিন বালুচর ধরে হেঁটে
পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে
ভেসে যাব এক অজানা গভীর স্রোতে
শুধু তোমাকে ভালোবেসে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD