বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
আমার একটা নীল রঙ আকাশ চাই

আমার একটা নীল রঙ আকাশ চাই

হাসনাহেনা রানু।।

পৃথিবীটা অনেক পুরনো আর বয়েসী
না থাক,
আমার একটা নীল আকাশ চাই
এক আকাশ নীল আমার হবে
সব মেঘ খুলে খুলে রেখে দেব
চোখের কাজল করে।

নক্ষত্র রাতের অন্ধকার মুছে দেবে
তখন চাঁদ আমার হবে,
চাঁদ বিহীন রাত কৃত্রিম আলোয় ডুবে যাবে
একদিন দিনের মৃত্যু হবে:
সন্ধ্যার অস্তমিত গোধূলি ঘোমটা খুলবে জোছনা
সবকিছু এলোমেলো,
শীতের পাতা ঝরার নিবিড় কষ্ট !

আমার একটা সখের নীল আকাশ চাই
আকাশ বুকে জেগে উঠবে তারুণ্যের
অবাধ নীল সমুদ্রের সবুজ ঢেউ ;
জলের আঁচড় কেটে কেটে অবাধ স্রোতে ঢেউ ভেঙে
সমুদ্র ক্লান্ত ভীষণ।

তারিখ 08.04.2821

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD