শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

আরও কিছুদিন

জয়ন্ত বাগচী
কলকাতা/ ভারত

দিনান্তের শেষে গোধূলির অস্তরাগে
যখনি নেমে আসে সন্ধ্যার মায়াবি মায়া
সে সময় আকাশের বুকে দেখি বলাকার ছায়া
ফিরছে আপন কুলায় অতি দ্রুত বেগে ।
নিপুণ সে চিত্রকলা আঁকে কোন চিত্রকর
তাকে খুঁজে যাই প্রতিদিন সবাকার মাঝে
কোনদিন কোন ত্রুটি নেই তার কাজে
নিত্য তার চিত্রকলা জেগে ওঠে প্রাণের ভিতর ।
হাসি কান্না দুঃখ সুখ জীবনের পালা
যবনিকা পতনেও হয় না যা শেষ
সমাপ্তির শেষেও যে রেখে যায় রেশ
কি করে তাকে বলো করি অবহেলা ।
বার বার তাই ফিরে পেতে চাই এই বাংলা
আরও কয়েকটা জীবনের অধ্যায়
পশু নয় পাখী নয় ,শুধু জীবন জয়গানে
আরও দু –দণ্ড থেকে যাব
সঙ্গে নিয়ে শুধুই তোমায় ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD