পিংকি সিং
যদি আমি প্রকাশ করতে পারতাম,
নিজের মনে লুকিয়ে থাকা সেই অনুভূতি গুলো,
যা মাঝে মাঝে অশ্রুতে পরিণত হয়,
এবং কখনো কখনো তারা ঠোঁটে হাসি ফোটায় l
যদি আমি নিজের সাথে,
রাখতে পারতাম সেই সম্পর্ক গুলি,
যারা নিজের না হয়েও
তাদেরকে নিজের বলে অনুভব করেনl
যদি আমি বুঝতে পারতাম যে,
স্বপ্নগুলি কেবল বদ্ধ চোখে বেড়ে ওঠে,
এবং চোখ খুললেই সেই স্বপ্নগুলো সর্বদা,
ছিন্নভিন্ন হয়ে যায়l
কি সুন্দর হত যদি,
আমি আমার জীবনে,
এই অপূর্ণ ইচ্ছাগুলো,
পূর্ণ করতে পারতাম l
Leave a Reply