বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঋতুকন্যা হৈমন্তী

ঋতুকন্যা হৈমন্তী

মিতা বিশ্বাস বসু।।

শরৎ চলে যাবার পথে,
রেখে যায় কুয়াশা ঢাকা চাদর মুড়িয়ে
ঋতুকন্যা হৈমন্তী-কে!

এবার একটু একটু করে বাড়বে সে
স্বপ্নকে শরীরে মাখতে শিখবে
শিশির বিন্দুরা অলস-বিবশ-অবশ করে রেখে
সময়কে দেখাবে নরম রোদে-জলে।

হঠাৎ ই,
হলুদ ফসলে সেজে ওঠে সে সময়ের তালে
‘কাঁচ-পোকা’ কপালে স্থান পায় টিপ হয়ে
কলমিলতায় অঙ্গসজ্জা,
লজ্জা ঢাকে দীনতাকে কোনমতে।

বড্ড অবহেলিত কন্যা সে-
মনে ভাবনা,একদিন নারী হয়ে উঠবে
আর যোগ্য মর্যাদা পাবে
সত্যিকারের নারী জন্মের মর্যাদা!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD