বিপ্লব গোস্বামী
মুখে পর মাস্ক ভাই
বজায় রাখো দূরত্ব,
নিজে বেঁচে দেশ বাঁচাও
বাঁচুক নিজ অস্তিত্ব।
মাস্ক পরা পাপ নয়
নয় কোন অপমান,
সরকারি নীতি মানো
করো না তো অবমান।
সকল সচেতন হও
এখনই সময় তার,
কালকরোনা দেখো
ফিরে আসছে বারবার।
আমাদের সচেতনতায়
বাঁচাতে পারে জাতি-কুল,
এসো করি সবে পণ
করব না আর ভুল।
Leave a Reply