বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

একুশের ভাষা

  নীলাঞ্জন চট্টোপাধ্যায়।।

যে ভাষায় প্রথম ডেকেছি  মাকে, “মা, মাগো, আমার মা
যে ভাষা বলে মেখেছি জীবনে, প্রথম রবির কিরণ
যে ভাষাতে প্রথম চিনেছি, জ্ঞানের মহা আকর,
সেই তো আমার মাতৃভাষা, আদরের মহা রতন।

সেই বাংলাভাষা দিল মর্যাদা, রুধিরের বন্যায়
বাঙ্ময় সে একটি সকাল,অমর  একুশে ফেব্রুয়ারি-
আগুন ঝরে আমার প্রানে বারেবারে, এইএকুশে ফেব্রুয়ারি।।

সেই ভাষাতেই রবিঠাকুর, শামসুর, কান্তকবি, অতুল-
 দ্বিজেন্দ্রলাল, জসীমুদ্দিন, বিভূতি, নজরুল-
উড়িয়েছে বিজয় কেতন, বিশ্বের দরবারে-
মাতৃভাষায় হীরক দ্যুতি,
চারুকলা,নৃত্য গীতের সুরে।

সেই বাংলাভাষা দিল মর্যাদা, রুধিরের বন্যায়
বাঙ্ময় সে  একটি সকাল, অমর একুশে ফেব্রুয়ারি-
আগুন ঝরে আমার প্রানে বারেবারে, এই  একুশে ফেব্রুয়ারি।।

পদ্মা,মেঘনা, ধলেশ্বরী,বুড়িগঙ্গা,  যে ভাষা বলেছে এতকাল-
একই ভাবে  ব’লে,  হিল্লোল ওঠে, 
কংসাবতী,তিস্তার জলে, দামোদর, গঙ্গায়।
বারেবারে দেখি নতুন করে,  সেই সোনার বঙ্গদেশ-
ময়না, টিয়া, দোয়েল, শঙ্খচিলে, আজও নয়ন নির্নিমেষ।

 সেই বাংলাভাষা দিল মর্যাদা, রুধিরের বন্যায়
বাঙ্ময় সে একটি সকাল, অমর একুশে ফেব্রুয়ারি-
আগুন ঝরে আমার প্রানে বারেবারে, এইএকুশে ফেব্রুয়ারি।।
জব্বার,রফিক, বরকত, সালাম,
 আরও শত বীরের, জীবন বলিদানে-
বাংলাভাষা, বিশ্বে সেদিন রণজয়ী হয়ে,বসেছে সিংহাসনে।
বাহান্নর একুশে ফেব্রুয়ারি,  সোনালি আখরে লেখা দিন শুধু নয়-
 তামাম বিশ্বে, মর্যাদা, সন্মানে,
 বাংলাভাষাই সেদিন, দেখালো সূর্যোদয়।।

সেই বাংলাভাষা দিল মর্যাদা, রুধিরের বন্যায় ;
বাঙ্ময় সেই একটি সকাল, অমর একুশে ফেব্রুয়ারি-
আগুন ঝরে, আমার প্রানে বারেবারে এই  একুশে ফেব্রুয়ারি।।

এই বাংলাকে আমি প্রতিদিন,  দেখি যে নতুন করে–
স্বপ্ন, শ্বাসে জড়িয়ে মননে, দিন ছুঁয়ে, রাত, ভোরে।
বারেবারে তাই এই বাংলায় ফিরে আসি যেন নবজন্মে,
আবার নতুন জন্মদিনে
সোনার বাংলায় সেই ভাষা বুকে,
বাঁঁচবো আবার মান আর হুশে, জীবনের নক্সীকাঁথা বুনে।।

ঢাকার রাজপথ সেই একুশে, লাল হয়েছিলো সেদিন
বাংলাও হবে রাষ্ট্রভাষা, বুকেতে সেদিন সেই প্রত্যয় অমলিন।
লেখনীতে আজ ঝরে পড়ছে আগুন, গোলা হয়ে–
সেই তানাশাহীর জন্য যত, ঘৃণা বুকে জমা  আছে, রয়ে;
সেই আগুনে ঝলসে গিয়েছে  অত্যাচারী, মাতৃভাষার মর্যাদা রক্ষায়।।

সেই বাংলাভাষা দিল মর্যাদা, রুধিরের বন্যায় —
বাঙ্ময় সেই একটি সকাল, অমর একুশে ফেব্রুয়ারি।।
আগুন ঝরে, আমার প্রানে বারেবারে,
 এই  একুশে ফেব্রুয়ারি, এই একুশে ফেব্রুয়ারি।।

কলকাতা
 ভারত (INDIA)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD