শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

এক কাপ চা

হাসনাহেনা রানু

এক কাপ চায়ের নেশায়
কবিতার মঞ্চে যোগ দিলাম
সাথে এক যুবক
সেখানে কবিতা পড়ি
অন্যদের পড়াও শুনি,
ভালোলাগে সবই

ইদানিং জীবন গুলো হয়ে উঠেছে
ব্যস্ত সময়ের মতো,
জীবন এবং সময় আলাদা দুটি সত্ত্বায় গাঁথা
জীবন থেমে থাকে না কারো জন্য
সময় ও তাই !

আজ কাল মানুষ গুলো বড় বেশি স্বার্থপর হয়ে গেছে
যেন কেউ কারো নয়।

সামনে একটা মিছিল
মিছিলে মরা নদীর গতি
নিত্য দিনের মতো
হঠাৎ করে ময়লাপোতা চৌরাস্তার মোড়ে
জলপাই রঙের ট্যাঙ্ক,
যুবক ভড়কিয়ে যায়
যুবতীকে গুলি করে
মুখোশ পরা ট্যাঙ্কের কালো হাত ধারী
যুবতীর লাশ পড়ে যায় মাটিতে
চিৎকার করে ওঠে যুবক!

যুবকের একবার ফিরে যেতে ইচ্ছে হলো
যুবতীর লাশ ফেলে কবিতার মঞ্চে
এক কাপ চায়ের নেশায়
যুবতীর লাশ ফেলে যুবক যেতে পারে না,
বিবেক তার বাঁধা দেয়
দূর্ভেদ্য প্রাচীর তুলে,
এক কাপ চায়ের জন্য এভাবে আত্মদান ?
মানুষ হয়ে এমনটি সে করতে পারে না,
তবু
চা খাওয়ার নেশাটা তার কাটে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD