শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এখন কোথায় বাঙালির বোধ

এখন কোথায় বাঙালির বোধ

মাহবুবা বেগম।।

এখন কোথায় গেল বাঙালির বোধ?
স্বাধীন দেশে আবার কিসের প্রতিশোধ ?
যে মাটির গন্ধে ছিল প্রাণ,
সে প্রাণে এখন কিসের টান?

বৃদ্ধ মা কাঁদে ভাতের আশায়,
শিশু মরে রাস্তার পাশে, পানিতে লাশ ভাসায়
তবুও ব্যস্ত মোরা, ছবি তুলতে হেসে হেসে
কথার ভেতর চেতনা মরে যাচ্ছে নিঃশেষে।

নদী চুরি হয়ে যাচ্ছে চুপিচুপি,
গাছেরা ঠাই দাঁড়িয়ে বোবা ছবি,
মান সম্মান এখন টাকার দাস,
নীতিহীনতা পেয়ে যাচ্ছে পাস।

যে দেশে ছিল স্বাধীনতার অগ্নিশপথ
সেখানে এখন স্বাধীনতার বিকৃত মতামত ,
ভুলে গেছি আমরা রক্তে কেনা ইতিহাস,
নকল মুখোশের মাঝে মুখের আশ্বাস।

সাহস হারাচ্ছে বহু প্রতিবাদী কণ্ঠ,
শিক্ষা নিয়ে বাণিজ্য করছে বহু অকন্ঠ
সংস্কৃতি ঘুরছে ফ্যাশনের পায়ে পায়ে
অস্তিত্ব খুঁজে নেতিবাচকতা ছড়ায়ে ।

তবু আশায় বাঁচে কিছু হৃদয়, কিছু স্বপ্ন
সুদিনের আলোয় দূর হবে সব দুঃস্বপ্ন,
বোধ ফিরবে, মনুষ্যত্ব জাগবে আবার
বাংলা হবে সত্যের জমিন,জয় আসবে বারবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD