বিপ্লব গোস্বামী।।
এমন যদি হত তবে
মজা হত ভারি,
সবার বোল পাল্টে যেত
পাল্টে যেত বাড়ি।
কুকুর ডাকত হুক্কা-হুয়া
শিয়াল ভেউ-ভেউ,
ইঁদুর ডাকত মিউ-মিউ
বিড়াল চিউ-চিউ।
বাঘ ডাকত হাম্বা-হাম্বা
বানর চিহি-চিহি,
গরু ডাকত হালুম-হালুম
ঘোড়া করত হিহি।
কুহু-কুহু স্বরে ডাকত কাক
কোকিল ডাকত কা-কা,
বাক-বাক্-কুম ময়ূর ডাকত
পায়রা ডাকত কেকা।
Leave a Reply