শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

এসো হে হেমন্ত

তাহমিন কোরাইশী

মরা কার্তিক আজ ভূতের পায়ে পেছন দিকে হাঁটে
অগ্রহায়ণ হেসে আসে নেচে গেয়ে
সোনালি এলো চুল ছড়িয়ে সূর্যের মিহিদানা
স্বর্ণশিশির টুপটুপ ঝরিয়ে আসে হেমন্ত
মঠে মাঠে পাকা সোনা আমন ধান হাসিতে আজ নুয়ে পড়ে
উঠোনে ব্যস্ত কৃষাণী সোনার নোলক দুলে
কমরে রূপো রাঙা বিছায় নিতম্ব দুলে চলে
মধুর হাসিতে মুগ্ধ নয়ন মেলে।
সুবাসে মউ মউ সোনাধান ছড়ানো উঠোন
চারিদিকে দখিণায়নের মিষ্টি হিমেল অনুভবে গায়ে শিহরণ
পুলকিত আনন্দ উপছে পড়া উচ্ছাসে
হৈ হৈ রৈ রৈ তোলপাড় চৌহদ্দি জুড়ে
নবান্ন উৎসবে মেতেছে গ্রাম বাংলার প্রতিটি ঘর
হেমন্তের হৈমন্তিক রাঙা উতাল মহিত মোহন পবন
পিঠাপুলি পয়েসের মৌগন্ধে মাতাল বাতাস
উনুনের ধার ঘেষে বসে থাকা আমরাও
ভাপ ওঠা ভাপা পিঠার স্বাদ নিতে ব্যস্ত সকাল
থরে থরে সাজানো যত আয়োজন
হাড়িতে পায়েসের বাস্পিত মধু সুবাস
নতুন ধানের আতর গন্ধ গায়ে মেখে হয়েছি মাতাল
রূপে অপরূপ সোনালী হৈমবতী মিঠেল রোদ
ছুঁয়ে দেয় পাঁজরের হাড়
জেগে ওঠে আজ মুখরিত লাখ কোটি মুখ
গোলা ভরা ধানের আনন্দ উপছে পড়া সুদূর ভবিষ্যৎ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD